MUUZ: Always with you প্রি-বুকিং করুন
Furniture Business Improvement Partner

সঠিক মেশিন, উন্নত সিস্টেম,
সহজ ব্যবসা।

আমরা আগে আপনার প্রয়োজন বুঝি, তারপর সুপারিশ করি, বাস্তবায়ন করি ও পাশে থাকি।

প্রি-বুকিং অনুরোধ পাঠানো মানেই কেনা নয়। লিখিত প্রস্তাব দেখে তারপর সিদ্ধান্ত।

১৫+ বছরের অভিজ্ঞতা ইনস্টলেশন, ট্রেনিং ও সার্ভিস মেশিন কেনার আগে পরামর্শ: মনির জামান
MUUZ ব্র্যান্ডের মেশিন
MUUZ · OWN BRAND
১৫+বছরের অভিজ্ঞতাফার্নিচার শিল্পে
৩০–৯০দিনে ডেলিভারিপ্রি-বুকিংয়ে
Right Technologyসঠিক প্রযুক্তি
Better Systemsউন্নত সিস্টেম
Easier Businessসহজ ব্যবসা
Pre-booking

আগে বুক করুন, বাড়তি সুবিধা নিন

কারখানা বড় করার বা নতুন মেশিন নেওয়ার পরিকল্পনা থাকলে আগেই বুক করে রাখুন। আপনার প্রয়োজন আগে জানা থাকলে আমরা নির্মাতার উৎপাদন সূচির সাথে মিলিয়ে অর্ডার দিতে পারি। এতে যে সাশ্রয় হয়, তার অংশ সরাসরি আপনার প্রস্তাবে যোগ হয়।

দাম সম্ভাব্য সীমা। মডেল, স্পেসিফিকেশন ও পরিমাণভেদে বদলায়; চূড়ান্ত দাম আপনার লিখিত প্রস্তাবে থাকবে।

নিয়মিতের চেয়ে বাড়তি মূল্যসুবিধা

প্রি-বুকিংয়ে নেওয়া মেশিনের প্রস্তাবে নিয়মিত দামের চেয়ে বাড়তি সুবিধা থাকে। কতটা, তা মেশিন ও পরিমাণভেদে আলাদা; আপনার লিখিত প্রস্তাবে স্পষ্ট থাকবে।

৩০–৯০ দিনে ডেলিভারি

বুকিং নিশ্চিত হওয়ার পর মেশিনভেদে ৩০ থেকে ৯০ দিনের মধ্যে ডেলিভারি। কোন মেশিন কবে আসবে, তা প্রস্তাবেই জানানো হবে।

আপনার প্রয়োজনমতো স্পেসিফিকেশন

স্টকে যা আছে তা নয়; আপনার পণ্য, উৎপাদন ও বাজেট বুঝে কোন মডেল ও কোন অপশন দরকার, তা ঠিক করে তারপর অর্ডার।

হঠাৎ দরকার পড়লে কেনাপ্রি-বুকিংয়ে কেনা
দামনিয়মিত দামনিয়মিতের চেয়ে বাড়তি মূল্যসুবিধা
মডেলহাতের কাছে যা পাওয়া যায়আপনার প্রয়োজনমতো স্পেসিফিকেশন
সময়শেষ মুহূর্তের তাড়াহুড়ো৩০–৯০ দিনে, আগে থেকে জানা তারিখে
সিদ্ধান্তচাপের মধ্যেলিখিত প্রস্তাব দেখে, ভেবেচিন্তে
এক মিনিটেই অনুরোধ পাঠানো যায়ফর্ম পাঠানো মানেই কেনা নয়। আগে প্রস্তাব, তারপর আপনার সিদ্ধান্ত।
প্রি-বুকিং শুরু করুন →
How to pre-book

৩টি সহজ ধাপে প্রি-বুকিং

সময় লাগবে মাত্র ১ মিনিট

  1. ১
    মেশিন বেছে নিনতালিকা থেকে চাপ দিন, অথবা নিজে নাম লিখুন। নাম না জানলে ছবি পাঠানোর ঘরে টিক দিন।
  2. ২
    বাজেট ও সময় জানানআনুমানিক হলেও চলবে। জানা না থাকলে এই ধাপ বাদ দিন।
  3. ৩
    নাম ও মোবাইল নম্বর দিনপাঠালেই বুকিং নম্বর পাবেন, সাথে WhatsApp-এ সরাসরি কথা বলার সুযোগ।
  • ফর্ম পাঠানো মানেই কেনা নয়। লিখিত প্রস্তাব দেখে সম্মত হলে তবেই বুকিং।
  • আপনার তথ্য শুধু যোগাযোগ ও প্রস্তাবের কাজে লাগে; কারও কাছে বিক্রি বা শেয়ার করা হয় না।
  • ছবি সরাসরি আপনার WhatsApp থেকে আমাদের কাছে আসে; ওয়েবসাইটে জমা হয় না।
১. মেশিন
২. বাজেট ও সময়
৩. আপনার তথ্য

কোন মেশিন দরকার?

চাপ দিয়ে বেছে নিন, বা নিচে নাম লিখুন। সর্বোচ্চ ৫টি।

Find by photo

মেশিনের নাম জানেন না? ছবি পাঠান।

কোথাও কোনো মেশিন দেখে পছন্দ হয়েছে? ছবিটা পাঠান। আমরা একই বা কাছাকাছি মেশিন খুঁজে দাম ও ডেলিভারির সময় জানাব।

১. নাম ও নম্বর দিনপাশের ছোট ফর্মে
২. WhatsApp খুলবেরেফ নম্বরসহ বার্তা লেখা থাকবে
৩. ছবি যোগ করে Sendব্যস, কাজ শেষ

আপনার ছবি ওয়েবসাইটে আপলোড বা জমা হয় না। ছবি সরাসরি আপনার WhatsApp থেকে আমাদের WhatsApp-এ আসে।

ইমেইল দিলে প্রতি মাসে আমাদের নিউজলেটার "মুজবার্তা"-ও পাবেন। যেকোনো সময় "বন্ধ" লিখে উত্তর দিলেই বন্ধ হবে।
Our Products

মেশিনারি, টুলস ও এক্সেসরিজ

কাঠ, বোর্ড ও মেটাল ফার্নিচার থেকে শুরু করে কাঠ চেরাই ও সংরক্ষণ পর্যন্ত। আপনার পণ্য, উৎপাদনের পরিমাণ ও বাজেট বুঝে সঠিক মেশিন বাছাই করে দিই।

Door & Solid Wood

দরজা ও ফার্নিচার মেশিনারি

কাঠের দরজা ও সলিড উড ফার্নিচার তৈরির মেশিন: প্ল্যানার, থিকনেসার, স্পিন্ডল মোল্ডার, প্যানেল-স ও আরও অনেক কিছু।

Board (LB) Furniture

বোর্ড (LB) ফার্নিচার মেশিনারি

বোর্ড ও প্যানেল ফার্নিচারের জন্য প্যানেল-স, এজ ব্যান্ডার, মাল্টি-বোরিং, প্রেস ও সিএনসি নেস্টিং মেশিন।

Metal Furniture

মেটাল ফার্নিচার মেশিনারি

স্টিল ও মেটাল ফার্নিচারের জন্য পাইপ বেন্ডার, লেজার কাটার, প্রেস ব্রেক ও শিয়ারিং মেশিন।

Lumbering

লাম্বারিং ও কাঠ চেরাই

গাছের গুঁড়ি থেকে কাঠ চেরাইয়ের মেশিন ও লাইন: লগ-কাটিং স, রি-স ও মাল্টি-রিপ স মেশিন।

CNC Router & Carving

সিএনসি রাউটার ও নকশার মেশিন

নকশা, খোদাই ও নির্ভুল কাটিংয়ের জন্য সিএনসি রাউটার, নেস্টিং, মাল্টি-হেড কার্ভিং, ৪ ও ৫-অ্যাক্সিস মেশিন এবং সিএনসি লেদ।

Wood Preservation

কাঠ সংরক্ষণ ও শুকানো

কাঠকে ঘুণ ও আর্দ্রতা থেকে রক্ষার জন্য ভ্যাকুয়াম-প্রেশার ট্রিটমেন্ট প্ল্যান্ট ও কাঠ শুকানোর কিলন।

Bits, Cutters & Blades

বিট, কাটার, সার্কুলার-স ও ব্লেড

রাউটার বিট, প্রোফাইল কাটার, সার্কুলার-স ব্লেড ও প্ল্যানার নাইফ।

Air Tools

এয়ার টুলস

নেইলার, স্ট্যাপলার, স্প্রে গান ও স্যান্ডারসহ উৎপাদন ও ফিনিশিংয়ের এয়ার টুলস।

Machine is the product.
System is the solution.
Business improvement is the outcome.

মেশিন আমাদের পণ্য, সিস্টেম আমাদের সমাধান, আর আপনার ব্যবসার উন্নতিই আসল ফল। তাই আমরা মেশিন দিয়েই কাজ শেষ করি না।

১৫+বছরের অভিজ্ঞতা ফার্নিচার শিল্পে
৫দেশের নির্মাতা ও সরবরাহকারীর সাথে যোগাযোগ
৮ধরনের পণ্য: মেশিন থেকে টুলস
৪ধাপের সাথে থাকা: বোঝা থেকে বিক্রির পরের সেবা
MUUZ Own Brand

নিজস্ব ব্র্যান্ড MUUZ-এর মেশিন

আমাদের প্রেক্ষাপটে যা দরকার, সেই স্পেসিফিকেশন ঠিক করে নির্মাতার কাছ থেকে নিজস্ব ব্র্যান্ডে মেশিন আনি।

MUUZ ব্র্যান্ডের মেশিন
MUUZ OWN BRANDপ্রয়োজন বুঝে ঠিক করা স্পেসিফিকেশন
MUUZ ব্র্যান্ডের মেশিন
ALWAYS WITH YOUমেশিন ইনস্টলেশন থেকে বিক্রির পরের সেবা পর্যন্ত
প্রয়োজনমতো স্পেসিফিকেশনকোন আপগ্রেড আর কোন কাস্টমাইজেশন দরকার, তা আগে ঠিক করে তারপর অর্ডার।
ইনস্টলেশন ও ট্রেনিংডেলিভারির পর মেশিন ইনস্টলেশন ও অপারেটরদের হাতে-কলমে ট্রেনিং।
বিক্রির পরের সেবাসার্ভিস ও স্পেয়ার পার্টসের জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ।
How we work

আমরা যেভাবে কাজ করি

মেশিন বিক্রি দিয়ে কাজ শেষ নয়। মেশিন যেন আসলেই আপনার উৎপাদন বাড়ায়, সেটা নিশ্চিত করতে চারটি ধাপে কাজ করি।

১
Understand

প্রয়োজন বুঝি

আপনার পণ্য, বর্তমান উৎপাদন, জায়গা, লোকবল ও বাজেট জেনে আসল চাহিদা ঠিক করি।

২
Recommend

সুপারিশ করি

কোন মেশিন, কোন নির্মাতা আর কী কাস্টমাইজেশন দরকার, তা যুক্তিসহ জানাই।

৩
Implement

বাস্তবায়ন করি

আমদানি, ডেলিভারি, ইনস্টলেশন ও অপারেটরদের ট্রেনিং পর্যন্ত সাথে থাকি।

৪
Stay

পাশে থাকি

বিক্রির পরও সার্ভিস, স্পেয়ার পার্টস ও পরামর্শে আপনার পাশে আছি। Always with you.

Why MUUZ

কেন MUUZ

অভিজ্ঞতা থেকে বাছাই

ফার্নিচার উৎপাদনে যেমন অনেক ধরনের মেশিন আছে, তেমনি অনেক নির্মাতাও আছে; সবাই সব মেশিন ভালো বানায় না। কোন মেশিনের জন্য কোন নির্মাতা উপযুক্ত, আমরা সেটা জেনে সুপারিশ করি।

আমাদের প্রেক্ষাপটে উপযোগী

বাংলাদেশের কারখানায় কোন আপগ্রেড কাজে লাগে আর কোন কাস্টমাইজেশন ছাড়া চলবে না, সেটা মাথায় রেখে মেশিন ঠিক করি, যাতে উৎপাদন সহজ হয় আর খরচ কমে।

বিক্রির পরও সাথে

মেশিন ইনস্টলেশন, ট্রেনিং, সার্ভিস ও স্পেয়ার পার্টস নিয়ে আমরা সবসময় আপনার পাশে আছি। আমাদের প্রতিশ্রুতি একটাই: Always with you.

মনির জামান, MUUZ-এর প্রতিষ্ঠাতা
Before you invest

আপনার বিনিয়োগ যেন সুরক্ষিত ও লাভজনক হয়

গ্রাহকের পরিকল্পনা ও প্রয়োজন অনুযায়ী সঠিক মেশিন ও প্রযুক্তি বাছাই করা আমাদের প্রধান দায়িত্ব। কোন মেশিনের জন্য কোন নির্মাতা উপযুক্ত, আমাদের প্রেক্ষাপটে কোন আপগ্রেড দরকার, আর কোন কাস্টমাইজেশন ছাড়া চলবে না, এই জ্ঞানই আমাদের মূল শক্তি।
মনির জামানপ্রতিষ্ঠাতা ও সিইও, MUUZ · ফার্নিচার বিজনেস ডেভেলপমেন্ট কনসালট্যান্ট

মেশিন কেনার আগে ৩টি প্রশ্নে নিজেকে যাচাই করুন

৩০ সেকেন্ড লাগবে। উত্তর শুধু আপনার জন্য, কোথাও জমা হয় না।

নতুন মেশিনের খরচ কত মাসে উঠে আসবে, তা হিসাব করেছেন?
মেশিন ইনস্টলেশনের পর কে চালাবে আর কাজের প্রবাহ কেমন হবে, তা ঠিক করা আছে?
এই মেশিন আপনার আসল সমস্যা (দেরি, খরচ বা মান) মেটাবে, সে ব্যাপারে নিশ্চিত?
Free toolV-MAP-C বিনিয়োগ ক্যালকুলেটরমেশিনে বিনিয়োগ কত দিনে ফেরত আসবে, নিজেই হিসাব করুন।ব্যবহার করুন → Free toolকস্টিং ক্যালকুলেটরআন্দাজে দাম ধরা বন্ধ করুন: এক পিসের আসল খরচ আর সঠিক দাম বের করুন, রিপোর্ট MUUZ প্যাডে।দাম হিসাব করুন → Free toolSOP ও VSM বিল্ডারপ্রশ্নের উত্তর দিন, কারখানার লিখিত SOP আর সময় কোথায় যাচ্ছে তার VSM ম্যাপ পান।শুরু করুন → Free kitকারখানার স্টার্টার কিটজব কার্ড, মাপ ও ডিজাইন অনুমোদন, BOM, লিড রেজিস্টার, ৮ সপ্তাহের ক্যাশ পূর্বাভাস; Excel ও PDF।ডাউনলোড করুন → Free diagnosisMUUZ-DX ব্যবসা ডায়াগনোসিস১৫-২০ মিনিটে ব্যবসার স্বাস্থ্য স্কোর, সম্ভাব্য মূল কারণ আর প্রথম করণীয়।শুরু করুন → Newsletterমুজবার্তাফার্নিচার ব্যবসার কাজের কথা, মাসে একবার ইমেইলে।সাবস্ক্রাইব করুন → Bookকাঠমিস্ত্রি: শুরু থেকে সমৃদ্ধিফার্নিচার ব্যবসার সিস্টেমেটিক পথ, মনির জামানের বই।বইটি দেখুন → Consultingমনির জামানের সাথে কথা বলুনকারখানার সমস্যা, খরচ, সিস্টেম বা বিনিয়োগ পরিকল্পনা নিয়ে পরামর্শ।বিস্তারিত জানুন →
FAQ

প্রি-বুকিং নিয়ে সাধারণ প্রশ্ন

প্রি-বুকিং অনুরোধ পাঠালেই কি মেশিন কিনতে হবে?

না। ফর্ম পাঠানো শুধু অনুরোধ। আমরা যাচাই করে লিখিত প্রস্তাব পাঠাব; প্রস্তাব দেখে আপনি সম্মত হলে তবেই বুকিং চূড়ান্ত হবে।

মেশিন কত দিনে হাতে পাব?

বুকিং নিশ্চিত হওয়ার পর মেশিনভেদে ৩০ থেকে ৯০ দিনের মধ্যে। কোন মেশিন কবে আসবে, তা প্রস্তাবেই লেখা থাকবে।

প্রি-বুকিংয়ে দামে কী সুবিধা পাব?

প্রি-বুকিংয়ে নেওয়া মেশিনে নিয়মিত দামের চেয়ে বাড়তি মূল্যসুবিধা থাকে। কতটা, তা মেশিন ও পরিমাণভেদে আলাদা; আপনার লিখিত প্রস্তাবে স্পষ্ট থাকবে।

সাইটে দেওয়া দামই কি চূড়ান্ত দাম?

না, এটি সম্ভাব্য দামের সীমা। মডেল, স্পেসিফিকেশন, পরিমাণ ও আমদানি খরচভেদে দাম বদলায়। চূড়ান্ত দাম আপনার লিখিত প্রস্তাবে থাকবে।

আমার কাছে শুধু মেশিনের ছবি আছে, নাম জানি না। কী করব?

সমস্যা নেই। "ছবি দিয়ে খুঁজুন" অংশে নাম ও মোবাইল নম্বর দিন। আপনার WhatsApp খুলে যাবে, সেখানে ছবিটি পাঠিয়ে দিন। ছবি সরাসরি আমাদের WhatsApp-এ আসে, ওয়েবসাইটে জমা থাকে না।

ইনস্টলেশন ও ট্রেনিং কি পাব?

হ্যাঁ। ডেলিভারির পর মেশিন ইনস্টলেশন ও অপারেটরদের হাতে-কলমে ট্রেনিংয়ে আমরা পাশে থাকি। বিক্রির পর সার্ভিস ও স্পেয়ার পার্টসের বিষয়েও আমরা আপনাকে সহযোগিতা করব।

বুকিং নিশ্চিত করতে কত অগ্রিম দিতে হয়?

মেশিন ও পরিমাণভেদে মোট দামের ৫০% থেকে ৯০% পর্যন্ত অগ্রিম দিয়ে বুকিং নিশ্চিত করা যায়। অগ্রিম যত বেশি হবে, মেশিনের দাম তত কমে আসবে। আপনার জন্য কোন হার সুবিধাজনক, তা লিখিত প্রস্তাবে স্পষ্ট থাকবে।

About MUUZ

আমাদের লক্ষ্য, স্বপ্ন ও মিশন

MUUZ (Muzmac Trade Int.) ২০২৪ সালে প্রতিষ্ঠিত, কেরানিগঞ্জ, ঢাকা। ফার্নিচার শিল্পে ১৫ বছরের বেশি অভিজ্ঞতা থেকে আমাদের যাত্রা।

Purpose

আমাদের লক্ষ্য

সঠিক প্রযুক্তি, উন্নত সিস্টেম ও কার্যকর সমাধানের মাধ্যমে ফার্নিচার ব্যবসাকে সহজ, সুশৃঙ্খল ও কার্যকর করে তোলা, যাতে উদ্যোক্তা তাঁর সময়, সম্পদ ও সম্ভাবনা ঠিকভাবে কাজে লাগিয়ে টেকসইভাবে এগিয়ে যেতে পারেন।

Vision

আমাদের স্বপ্ন

এমন একটি ফার্নিচার শিল্প, যেখানে প্রযুক্তি শুধু কেনা হবে না; ঠিকভাবে ইনস্টলেশন হবে, পুরোপুরি ব্যবহার করা হবে এবং ব্যবসার প্রকৃত মূল্যে রূপান্তরিত হবে।

Mission

আমাদের মিশন

ফার্নিচার ব্যবসায় ভালো সিদ্ধান্ত নিতে, সঠিক প্রযুক্তি বাস্তবায়ন করতে এবং আরও সুশৃঙ্খল কার্যক্রম গড়ে তুলতে সহায়তা করা।

Quick enquiry

শুধু জানতে চান?

এখনই বুকিং নয়, আগে জানতে চান? ছোট এই ফর্মটি পূরণ করুন, আমরা যোগাযোগ করব।

ইমেইল দিলে প্রতি মাসে আমাদের নিউজলেটার "মুজবার্তা"-ও পাবেন। যেকোনো সময় "বন্ধ" লিখে উত্তর দিলেই বন্ধ হবে।

পাঠালে আপনি সম্মত হচ্ছেন যে MUUZ এই তথ্য দিয়ে আপনার সাথে যোগাযোগ করবে।

প্রি-বুকিং করুনWhatsApp